ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি 'অস্থায়ী নেতৃত্ব পরিষদ' গঠন করেছে। ইরানের সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরানা) এ খবর নিশ্চিত করেছে।

এই অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম।

গতকাল শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরদিন রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর খবর জানান। এরপর আজ রোববার ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেছে।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। তার নির্দেশনায় দেশটির সামরিক, বিচারিক, এবং গোয়েন্দা বিভাগসহ সকল শাখা পরিচালিত হত। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরান তার সংবিধান সংশোধন করে, যেখানে বলা হয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা যদি মৃত্যুবরণ করেন বা দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি 'অস্থায়ী নেতৃত্ব পরিষদ' সরকারের দায়িত্ব নেবে।

সূত্র : এএফপি

ইরান,সর্বোচ্চ ধর্মীয় নেতা,আয়াতুল্লাহ আলী খামেনি,অস্থায়ী নেতৃত্ব পরিষদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত