ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ, গুলিতে নিহত ৮

পাকিস্তানে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ, গুলিতে নিহত ৮

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ ও হামলা হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। খবর এএফপি।

স্থানীয় সময় রোববার (১ মার্চ) ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার মুখপাত্র মুহাম্মদ আমিন জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই গুলিতে মারা গেছেন। নিহতদের মৃতদেহ কমপক্ষে আটটি করাচি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শত শত ইরানপন্থি বিক্ষোভকারী মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর খবর জানান। পরে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করে।

ইরান,ইসরায়েল,যুক্তরাষ্ট্র,পাকিস্তান,মার্কিন দূতাবাস,বিক্ষোভ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত