ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের প্রধান প্রশাসনিক কেন্দ্রে হামলার ভিডিও প্রকাশ ইসরায়েলের

ইরানের প্রধান প্রশাসনিক কেন্দ্রে হামলার ভিডিও প্রকাশ ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলার ভিডিও প্রকাশ করেছে। ‘ইরানি সন্ত্রাসী শাসকদের সদরদপ্তরে’ এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভিডিওতে ইরানের রাজধানীতে আঘাত হেনে দুটি ভবন ধ্বংস করে দিতে দেখা গেছে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তারা তেহরানে ইরানি শাসকদের কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।

তেহরানের গুরুত্বপূর্ণ এলাকা সৈয়দ খন্দানে, কাসর চৌরাস্তা, ভানাক স্কয়ার ও মোতাহারি স্ট্রিটে চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ভিডিও প্রকাশ,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত