
কুয়েতে একটি অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ইরান দাবি করেছে, তারা এই মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।
সোমবার (২ মার্চ) সকালে এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি ধীরে ধীরে ঘূর্ণায়মান অবস্থায় নিচে নামছে এবং পেছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছে।
তবে ভিডিও বা তথ্য থেকে তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বিমানটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরাইলের, কারণ উভয় দেশই এই দুই ইঞ্জিনবিশিষ্ট সর্বআবহাওয়ায় সক্ষম যুদ্ধবিমান ব্যবহার করে।
একাধিক গণমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত বিমানের পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন।