অনলাইন সংস্করণ
১৪:২৬, ০২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধ করতে অবিলম্বে অস্ত্রবিরতি ঘোষণা এবং কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে চীন। চলমান সংঘর্ষে ইরানের রাজধানী তেহরানে অন্তত একজন চীনা নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক কার্যক্রম বন্ধ করা এবং সংঘর্ষের বিস্তার রোধ করা।”
তিনি আরও যোগ করেন, “এই সমস্যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।” সূত্র: আল জাজিরা