
এবার সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। চার দিন আগে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কনস্যুলেটগুলোতে সর্বশেষ হামলা এটি।
মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন।
সৌদি কর্তৃপক্ষ রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কথা নিশ্চিত করার পর শহরের কূটনৈতিক এলাকায় আরো দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ঘন, কালো ধোঁয়া উঠতে দেখেছেন।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সীমিত পরিমাণ আগুন লেগেছে এবং ভবনের সামান্য ক্ষতি হয়েছে।
আবা/এসআর/২৫