ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানের ছোড়া ১৭৮ ক্ষেপণাস্ত্র, ৩৮০টির অধিক ড্রোন ভূপাতিত করেছে কুয়েত

ইরানের ছোড়া ১৭৮ ক্ষেপণাস্ত্র, ৩৮০টির অধিক ড্রোন ভূপাতিত করেছে কুয়েত

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে ইরান থেকে ছোড়া ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টিরও অধিক ড্রোন লক্ষবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করেছে কুয়েতের সেনাবাহিনী।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে গতকাল সোমবার রাতে এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি।

কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যা ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো লক্ষবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে।

তবে গত ৩ দিনে যতগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন কুয়েতের দিকে ধেয়ে এসেছিল, সবগুলো ঠেকানো সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার ফলে কুয়েতের সেনাবাহিনীর ২৭ জন সদস্য আহত হয়েছেন।

ইরান,কুয়েত,ভূপাতিত,সেনাবাহিনী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত