ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকারে আইআরজিসির হামলা

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকারে আইআরজিসির হামলা
ফাইল ছবি

পারস্য উপসাগরে উত্তর দিকে একটি মার্কিন ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এই হামলার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম।

আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই পথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘যদি এসব জাহাজকে দেখা যায়, তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে।’

আইআরজিসি আরও উল্লেখ করেছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। সংস্থাটি দাবি করেছে, এ বিষয়ে আগেও সতর্ক করা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

মার্কিন ট্যাংকার,আইআরজিসি,পারস্য উপসাগর,ইরান,যুদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত