
ইরানি ক্ষেপনাস্ত্র ও বিমান হামলার মুখে পড়া উপসাগরীয় দেশগুলোকে এয়ার ডিফেন্স সহায়তা পাঠানোর পরিকল্পনা জানিয়েছে ইতালি।
ইতালির একটি রেডিওকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
জর্জিয়া মেলোনি বলেন, “যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতোই ইতালি উপসাগরীয় দেশগুলোকে সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে এবং বিশেষভাবে এয়ার ডিফেন্সে।”
তিনি আরও বলেন, “এটি কেবল বন্ধুত্বপূর্ণ দেশগুলো হওয়ার কারণে নয়, বরং সেই অঞ্চলে লক্ষাধিক ইতালীয় বসবাস করছে এবং প্রায় ২,০০০ ইতালীয় সেনা সেখানে মোতায়েন রয়েছেন — মানুষগুলোকে আমরা রক্ষা করতে চাই এবং করতে হবে।”
সূত্র: আল জাজিরা