ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য’

‘ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য’

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্তরাজ্যের যোগ না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা স্পষ্ট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি তার ওই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।’

এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

স্টারমার আরও বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।

তিনি বলেন, ‘এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে এবং আমি এই সিদ্ধান্তে অটল।’

তবে কাতারে অতিরিক্ত যুদ্ধবিমান এবং সাইপ্রাসে হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়ে স্টারমার বলেছেন, যুক্তরাজ্য কাতারে ব্রিটিশ স্কোয়াড্রনে যোগদানের জন্য আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে। এছাড়াও ড্রোন-বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার আগামীকাল সাইপ্রাসে পৌঁছাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, তার সরকার মধ্যপ্রাচ্যে আটকা ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে। এখন পর্যন্ত এই অঞ্চলের ১ লাখ ৪০ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন।

সূত্র: বিবিসি

আবা/এসআর/২৫

ইরান,হামলা,যোগ,যুক্তরাজ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত