
সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। খবর আল জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, আগাম সতর্কতা ব্যবস্থা এবং গোলাবর্ষণ নিয়ন্ত্রণ রাডার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্যটি যাচাই করতে পারেনি আল জাজিরা।
এদিকে, এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।