ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে তেলের ডিপোতে ইসরায়েলের ভয়াবহ হামলা

ইরানে তেলের ডিপোতে ইসরায়েলের ভয়াবহ হামলা

ইরানের রাজধানী তেহরানে জ্বালানি তেলের মজুত রাখার কয়েকটি অবকাঠামোয় হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ভয়াবহ বিস্ফোরণের পর তেহরানের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। খবর বিবিসির।

আইডিএফ জানিয়েছে, জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোকে লক্ষ্য করে এটি একটি ‘উল্লেখযোগ্য হামলা’। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি এবং নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোটেলটিতে বিমান হামলার ফলে এসব হতাহতের ঘটনা ঘটে। সেখানে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজন আশ্রয় নিয়েছিলেন।

যদিও আরও হামলার আশঙ্কায় পরে ভবনটি ছেড়ে অনেককে বাইরে বেরিয়ে যেতে দেখা গেছে।

ইরান,জ্বালানি তেল,হামলা,ইসরায়েল,আইডিএফ,লেবানন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত