ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সৌদিতে মিসাইলের আঘাতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক নিহত

সৌদিতে মিসাইলের আঘাতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক নিহত

সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয় নাগরিক।

দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, প্রজেক্টাইলটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। এতে দুজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন। নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি নাগরিক।

এর আগে সৌদি আরবের মধ্যাঞ্চলে এক হামলায় ২ জন নিহত এবং ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা সৌদির আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই আল-খারজেই হতাহতের ঘটনাটি ঘটেছে।

আবা/এসআর/২৫

সৌদি,বাংলাদেশি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত