
ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় গত নয় দিনে ইরানে ১,২৫৫ জন নিহত এবং প্রায় ১২ হাজার মানুষ আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এই তথ্য দিয়েছেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান।
তিনি জানান, হামলায় নিহত ও আহতদের বয়স ৮ মাস থেকে ৮৮ বছর। নিহতদের মধ্যে ২০০ জন নারী রয়েছেন। মিনাব এলিমেন্টারি স্কুলে হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে। এছাড়া ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন চিকিৎসক, দুইজন নার্স এবং তিনজন জরুরি সেবা কর্মী।