ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আমাদের প্রতিটি ইউনিট উচ্চ সতর্কাবস্থায় রয়েছে : এরদোয়ান

আমাদের প্রতিটি ইউনিট উচ্চ সতর্কাবস্থায় রয়েছে : এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট তুরস্কের অর্থনীতি, বাণিজ্য এবং সীমান্ত নিরাপত্তার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আমাদের প্রতিটি ইউনিট উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

সোমবার (৯ মার্চ) আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠক শেষে তুর্কি এই মন্তব্য করেছেন।

এরদোয়ান বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আমরা রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে এই সংকটে সচল করেছি।

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো আমাদের দেশকে এই আগুন থেকে দূরে রাখা।

এর আগে ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়।

সূত্র: আল জাজিরা

আবা/এসআর/২৫

তুরস্ক,যুদ্ধ,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত