ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এখন থেকে ১ টনের বেশি ওয়ারহেডের মিসাইল ছুড়বে ইরান

এখন থেকে ১ টনের বেশি ওয়ারহেডের মিসাইল ছুড়বে ইরান

এখন থেকে ইরান কেবল এক টনের বেশি ওজনের ওয়ারহেডযুক্ত মিসাইলই ছুড়বে বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি।

গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে তিনি। ইরান সরকার বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্যা জেরুজালেম পোস্ট।

উদাহরণ হিসেবে বলা হয়, ইরানের সঙ্গে চলমান বর্তমান সংঘর্ষের শুরুতে, এক টনের কম ওজনের কয়েক শত কেজির মিসাইল তেল আবিবে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস করেছিল।

মুসাভি আরও জানান, মিসাইল উৎক্ষেপণের “তরঙ্গদৈর্ঘ্য” এবং তীব্রতা বাড়ানো হবে, পাশাপাশি হামলার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।

ইরান,আইআরজিসি,মিসাইল,ওয়ারহেড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত