
মানবিক সহায়তা হিসেবে ইরানে খাদ্য ও ওষুধ পাঠাচ্ছে আজারবাইজান। কথিত একটি ইরানি ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত ককেশাস অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ার কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো।
রোববার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজারবাইজানের ইমারজেন্সি সিচুয়েশন মন্ত্রণালয় জানিয়েছে, রোববার আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোনে আলাপের পর হাজারো টন খাদ্য ও ওষুধ সহায়তা হিসেবে ইরানে পাঠানো হয়েছে।
এদিকে ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আজারবাইজানের প্রধান অস্ত্র সরবরাহকারী ইসরায়েল দেশটির ভূখণ্ড গোয়েন্দা তৎপরতা এবং সম্ভাব্য হামলার জন্য ব্যবহার করছে।