ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গুগলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হতে পারে হামলার ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি

গুগলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হতে পারে হামলার ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে গুগলসহ কয়েকটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আঞ্চলিক সংঘাতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ সম্প্রতি আইআরজিসির বরাত দিয়ে এমন একটি তালিকা প্রকাশ করেছে, যাতে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর ইসরায়েল সম্পর্কিত অফিস ও অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হয়েছে এবং এগুলো “ইরানের নতুন লক্ষ্যবস্তু” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “যেমন আঞ্চলিক যুদ্ধের পরিধি অবকাঠামো যুদ্ধে বিস্তৃত হচ্ছে, তেমনি ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বৃদ্ধি পাচ্ছে।”

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকল। এদের অফিস এবং ক্লাউড-ভিত্তিক সেবা সংক্রান্ত অবকাঠামো ইসরায়েলের একাধিক শহর এবং কয়েকটি উপসাগরীয় দেশে অবস্থান করছে।

সূত্র: আল জাজিরা

মধ্যপ্রাচ্য,গুগল,প্রযুক্তি প্রতিষ্ঠান,লক্ষ্যবস্তু,আইআরজিসি,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত