অনলাইন সংস্করণ
১১:১২, ১৩ মার্চ, ২০২৬
ইরাকের এরবিল অঞ্চলে এক হামলায় একজন ফরাসি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন।
ম্যাক্রোঁ জানান, হামলায় নিহত সেনা সদস্য একজন চিফ ওয়ারেন্ট অফিসার ছিলেন।
নিহত সেনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, তার পরিবার ও সহযোদ্ধাদের প্রতি জাতির পক্ষ থেকে গভীর ভালোবাসা ও সংহতি জানানো হচ্ছে।
একই সঙ্গে তিনি জানান, হামলায় ফরাসি বাহিনীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং তাদের ও তাদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে ফ্রান্স।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইরাকে ফ্রান্সের সেনারা মূলত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট–এর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে মোতায়েন রয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধকে কোনোভাবেই এ ধরনের হামলার অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না।