অনলাইন সংস্করণ
১১:২৯, ১৩ মার্চ, ২০২৬
তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার ভোরে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল তোকাত প্রদেশে। হঠাৎ কম্পনে এলাকাবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। সূত্র: এএফপি