ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

যেকোনো উপায়ে হরমুজ উন্মুক্ত করার হুঁশিয়ারি ট্রাম্পের

যেকোনো উপায়ে হরমুজ উন্মুক্ত করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যেভাবেই হোক শিগগিরই হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ ও মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি আশাবাদী চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য এ গুরুত্বপূর্ণ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে ইরানের পক্ষ থেকে কোনো হুমকি সৃষ্টি না হয়। গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলটি “উন্মুক্ত ও নিরাপদ” রাখতে এই দেশগুলো যুদ্ধজাহাজ পাঠাবে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই “ইরানের সামরিক সক্ষমতার ১০০ শতাংশ” ধ্বংস করেছে।

এদিকে, তেহরানের সামরিক সক্ষমতা খর্ব করার বিষয়ে ট্রাম্পের দাবি বানোয়াট ও মিথ্যা বলে জানিয়েছেন জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরাইনি।

আবা/এসআর/২৬

হরমুজ,উন্মুক্ত,হুঁশিয়ারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত