ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

ভারতের কাছে ৩ ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান

হরমুজ প্রণালিতে চলাচলরত ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের কাছে জব্দ ৩টি ট্যাংকার জাহাজ ফেরত চেয়েছে ইরান। জাহাজগুলো হলো—অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি। একই সঙ্গে ভারতের কাছে জরুরি ওষুধ ও মেডিকেল সরঞ্জামও চেয়েছেন ইরানের রাষ্ট্রদূত।

জব্দ জাহাজগুলোর মধ্যে স্টেলার রুবির মালিক ইরান, অন্য দুটি যথাক্রমে মালি ও নিকারাগুয়া পতাকাবাহী। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে এই জাহাজগুলি গত ফেব্রুয়ারিতে আরব সাগরের ভারতীয় সীমানায় জব্দ করেছিল। বর্তমানে সব জাহাজ মুম্বাই বন্দরে রাখা হয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের জাতীয় দৈনিক ডন জানিয়েছে, গতকাল নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ভারতীয় কর্মকর্তাদের কাছে ওই জাহাজ ৩টি ফেরত চান ইরানের রাষ্ট্রদূত। এর পাশাপাশি ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ এবং মেডিকেল সামগ্রী পাঠানোর অনুরোধও জানান তিনি।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লির ইরানি দূতাবাস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু এই তিন দপ্তরের কোনো মন্ত্রণালয় এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।

প্রসঙ্গত, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বের ২০ শতাংশ তেল ও তরল গ্যাসবাহী জাহাজ প্রতিদিন এই রুট ব্যবহার করে। এটি ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবেও পরিচিত।

হরমুজ প্রণালি ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবেও পরিচিত, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রপ্তানি করে। হরমুজ না থাকলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা যেতো না।

গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাংকার জাহাজে হামলাও চালানো হয়েছে। ১৫ দিন ধরে হরমুজ প্রণালি চলাচলের সময় ইরানি হামলার শিকার হয়েছে বিভিন্ন দেশের পতাকাবাহী ১২টিরও বেশি ট্যাংকার জাহাজ।

তবে এ পর্যন্ত হরমুজে কোনো ভারতীয় ট্যাংকার জাহাজে হামলা হয়নি। বরং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি নির্দেশ দিয়েছেন— হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো ভারতীয় জাহাজে যেন হামলা না করা হয়।

কী কারণে ভারতকে এই ‘ছাড়’ দিলো ইরান— তা জানতে গত রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। জয়শঙ্কর বলেছেন, এখানে ‘লুকোছাপা’-র কোনো ব্যাপার নেই, এবং এটি ঘটেছে ইরানের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই।

এ পর্যন্ত ইরান হরমুজ প্রণালিতে ভারতের চারটি জ্বালানিবাহী ট্যাংকার জাহাজকে নিরাপদ প্যাসেজ দিয়েছে।

সূত্র : রয়টার্স

হরমুজ প্রণালি,ইরান,ভারত,জাহাজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত