ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর ‘গুপ্তচরবৃত্তির’ দায়ে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‌‌‘‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমি এই তথ্য পেয়েছি যে, আজ (বুধবার) ভোরে ইরানে একজন সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’’

তিনি আরও জানান, গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছিল সুইডেন।

সূত্র: এএফপি।

গুপ্তচরবৃত্তি,ইরান,মৃত্যুদণ্ড,সুইডিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত