
তুরস্ক ও সিঙ্গাপুর ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ঈদের দিন নির্ধারণ করেছে দেশ দুটি।
তুরস্ক জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে, শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপন করা হবে। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে শাওয়ালের চাঁদ দেখা সম্ভব হবে না।
উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে এবং পূর্বনির্ধারিত হিসাব অনুযায়ীই ঈদের দিন নির্ধারণ করা হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়াও ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শাওয়াল মাসের চাঁদ দেখা কঠিন হতে পারে বলে জানিয়েছে পর্যবেক্ষণ কেন্দ্রগুলো।
সূত্র: গালফ নিউজ।