
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদির বাসিন্দারা।
বুধবার (১৮ মার্চ) রাতে দেশটির চাঁদ দেখার খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। ফলে সৌদি আরবে ৩০ দিন রোজা রাখার পর পবিত্র রমজান মাসের সমাপ্তি হতে যাচ্ছে।
খবরে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশটিতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আলাদা আলাদা তারিখ নিশ্চিত করে। দেশ দুটি ইসলামি মাসের শুরু নির্ধারণের জন্য প্রচলিত পদ্ধতিতে সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেয়।
আবা/এসআর/২৬