ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলো ইরান

গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলো ইরান

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এর আগে, মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি। তাদের জানাজা বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে পেজেশকিয়ান বলেছেন, আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলি লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসঙ্গে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহর মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়েছিল।

এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরায়েল জানিয়েছিল যে, তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে।

সূত্র: বিবিসি

আবা/এসআর/২৬

গোয়েন্দা মন্ত্রী,নিহত,নিশ্চিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত