ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র নিহত

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নায়েইনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (২০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তিনি ঠিক কখন নিহত হয়েছেন—তা স্পষ্ট করে জানানো হয়নি। মধ্যরাত থেকে শুরু হওয়া বিমান হামলার সময়ই তার মৃত্যু হয়েছে কি না, সে বিষয়েও কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

ইরানের বিভিন্ন এলাকায় চালানো ওই হামলার মধ্যে কিছু আঘাত হেনেছে পূর্ব তেহরানে, আর বাকিগুলো কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ বন্দর এবং কাশানের মতো অন্যান্য শহরে।

৬৮ বছর বয়সী নায়েইনি কাশানের বাসিন্দা ছিলেন। তিনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তা এবং ২০২৪ সালে সংস্থাটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পান।

এর আগে, গত রাতে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুদ্ধের মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে।’

তবে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর আসে। তিনি ঠিক কখন নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্র,ইসরায়েল,হামলা,বিপ্লবী গার্ড বাহিনী,আইআরজিসি,ইরান,আলি মোহাম্মদ নায়েইনি,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত