অনলাইন সংস্করণ
২০:৪৭, ২০ মার্চ, ২০২৬
অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও চিত্রে দেখা গেছে— ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাহেদ ড্রোন ও ক্ষেপণাস্ত্রে গাজা ও ফিলিস্তিনি ব্যক্তিত্বদের উল্লেখ করে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এমন খবরই জানিয়েছে।
এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র “অপারেশন ট্রু প্রমিস ৪”–এর অংশ হিসেবে ইসরায়েলের দিকে নিক্ষেপের আগে এ বার্তাগুলো সংযুক্ত করা হয়।
প্রেস টিভি প্রকাশিত ছবিগুলোতে ‘‘ফোর গাজা’স জার্নালিস্ট’’, ‘‘ফল আল-আহলি হসপিটাল’’, “আবু ওবাইদা’স ভয়েস উইল-বি সাইলেন্সড’’ এবং “সিনওয়ার’স পাথ কন্টিনিউস”–এর মতো বাক্যাংশ দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।