অনলাইন সংস্করণ
১৩:২৭, ২২ মার্চ, ২০২৬
ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গে আদালতে তোলা হয়েছে।
রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে তাদের বিধাননগর বিশেষ আদালতে হাজির করা হয়।
এর আগে গত ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এই দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। আদালত তাকে ৭ দিনের রিমান্ডে পাঠায়।
রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপ সাংমাকে আদালতে তোলা হয়।