ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুমকি ইরানের

নিজেদের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি ও পানিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘অপরিবর্তনীয়ভাবে ধ্বংস’ করার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে, হরমুজ প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার হুমকির জবাবেও কঠোর অবস্থান নিয়েছে তেহরান।

এর আগে, হরমুজ প্রণালি চালু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ রোববার (২২ মার্চ) বলেন, জ্বালানি ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) স্থাপনাসহ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে সেগুলো ধ্বংস করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।

এর জবাবে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ বলেছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত সব জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও পানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং তা পুনরায় খোলা হবে না যতক্ষণ না ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণ করা হয়।

গাল্ফ কান্ট্রি বা উপসাগরীয় দেশগুলো হলো পারস্য উপসাগরের উপকূলবর্তী মধ্যপ্রাচ্যের ছয়টি আরব রাষ্ট্র, যারা মূলত গাল্ফ কোঅপারেশনাল কাউন্সিলের (জিসিসি) সদস্য। এগুলো হলো— সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও বাহরাইন। এই দেশগুলো তাদের তেল-সমৃদ্ধ অর্থনীতি, অভিন্ন সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থানের জন্য পরিচিত।

আবা/এসআর/২৬

মধ্যপ্রাচ্য,হামলা,হুমকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত