ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৪

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৪

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরেই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন।

গতকাল সোমবার কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে ঘটেছে এ দুর্ঘটনা।

পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমগুলোর উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, “এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এ পর্যন্ত ৩৪ জন নিহতের খবর সম্পর্কে নিশ্চিত হয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে।”

পুতোমায়ো বিভাগের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা পৃথক এক বিবৃতিতে জানিয়ে নিহত ৩৪ জনের মধ্যে ২১ জনের মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

কলম্বিয়ার সামরিক বাহিনীর সূত্রে জানা গেছে, বিমানটি থেকে জীবিত অবস্থায় এ পর্যন্ত ৪৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা অন্তত ৮০ জন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, বিমানটি উড্ডয়নের মাত্র ১.৫ কিলোমিটার দূরে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর বিমানে আগুন ধরে যায় এবং এতে বহন করা গোলাবারুদ বিস্ফোরিত হয়, ফলে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়। তবে এটি কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীর হামলা নয় বলে নিশ্চিত করেছেন তিনি।

আবা/এসআর/২৬

কলম্বিয়া,বিমান বিধ্বস্ত,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত