ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা অনুমোদন দিল ইরান

হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনা অনুমোদন দিল ইরান

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরান। দেশটির সংসদের একটি গুরুত্বপূর্ণ কমিটি এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফারস নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিকল্পনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতে বাধা দেওয়া হতে পারে।

এছাড়া, যেসব দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নিয়েছে, তাদের জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নতুন এই টোল ব্যবস্থার ঘোষণা ইতোমধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। এতে আরও বলা হয়, ওমানের সহযোগিতায় এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বের জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। চলমান সংঘাতের প্রভাবে এই পথ কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি মজুত দ্রুত হ্রাস পাচ্ছে।

সূত্র: বিবিসি

হরমুজ প্রণালি,জলপথ,জ্বালানি,টোল আরোপ,ইরান,আইআরজিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত