ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইরান আক্রমণে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া

ইরান আক্রমণে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে অস্ট্রিয়া। এরই মধ্যে আকাশসীমা ব্যবহার করতে চেয়ে যুক্তরাষ্ট্রের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে দেশটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নিজেদের নিরপেক্ষতার আইনের কথা জানিয়ে অস্ট্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানে অভিযানের জন্য আকাশসীমা ব্যবহার করতে ওয়াশিংটন থেকে কয়েকবার অনুরোধ এসেছে।

অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি বজায় রেখে আসছে। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন ইরান যুদ্ধের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। দেশটি মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে।

ইতালির সরকারও গত সপ্তাহে সিসিলিতে সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য মার্কিন একটি বোমারু বিমানকে অনুমতি দেয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ উর্দ্ধতন কর্মকতারা নিহত হন। এরপর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে। ইরান একপর্যায়ে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। আজ যুদ্ধের ৩৪তম দিন।

আবা/এসআর/২৬

যুক্তরাষ্ট্র,আকাশসীমা,অস্ট্রিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত