ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

লেবাননেও যুদ্ধবিরতি ইরানের মতোই গুরুত্বপূর্ণ: বাঘের গালিবাফ

লেবাননেও যুদ্ধবিরতি ইরানের মতোই গুরুত্বপূর্ণ: বাঘের গালিবাফ

লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ইরানের মতোই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি-র সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে আলোচনার প্রসঙ্গ টেনে গালিবাফ বলেন, একটি চুক্তির মাধ্যমে সব সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তেহরান কাজ করছে এবং এ বিষয়ে প্রতিপক্ষকে চাপ দিচ্ছে।

ফোনালাপে তিনি আরও বলেন, ইরানের কাছে লেবাননের যুদ্ধবিরতিও সমান গুরুত্ব বহন করে।

গত সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গালিবাফ। তবে ওই আলোচনা থেকে কোনো অগ্রগতি আসেনি।

তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের জন্য প্রযোজ্য যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হতে হবে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইল এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি কোনো চুক্তির অংশ নয়।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফরকালে গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার তিনি একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছান। ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তিনি সেখানে যুক্তরাষ্ট্রের বার্তা এবং সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা পৌঁছে দিতে গেছেন।

সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-র সঙ্গেও বৈঠক করেন।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান শিগগিরই দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এখনো আলোচনার সময় ও স্থান নির্ধারিত হয়নি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশই আলোচনায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছে। বর্তমানে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

বাঘের গালিবাফ,লেবাননেও যুদ্ধবিরতি,ইরানের মতো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত