ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে নির্বাচনে আ. লীগপন্থী ১১ আইনজীবীর প্রার্থীতা বাতিল

মুন্সীগঞ্জে নির্বাচনে আ. লীগপন্থী ১১ আইনজীবীর প্রার্থীতা বাতিল

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ১১ আইনজীবীকে অযোগ্য ঘোষণা করে প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন কমিশনের জরুরি নোটিশে তাদের প্রার্থীতা বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে আওয়ামী লীগের প্রচার, মিছিল, সভা-সমাবেশসহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ২০২৫ সালের ১২ মে গেজেট প্রকাশিত হয়। উক্ত গেজেট নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বিগত ৪ এপ্রিল আইন হিসেবে প্রণয়ন হওয়ায় আইনজীবীগণ কর্তৃক ১৩ এপ্রিল ও জুলাই যোদ্ধাদের দরখাস্ত দাখিল করা হয়।

উক্ত প্রার্থীদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা পর্যালোচনা করে দরখাস্তের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সদস্যদের সর্বসম্মতিক্রমে আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ নির্বাচনে এসব প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, সভাপতি পদপ্রার্থী এড. আলী, সহ-সভাপতি পদপ্রার্থী এড. মোঃ ফিরোজ খান ও এড. লাভলু মোল্লা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. মাহবুবুর রহমান সবুজ ও এড. মাহমুদ হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. মোঃ নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থী এড. মোঃ মোস্তফা প্রিন্স ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এড. মৌসুমী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আবু হানিফ হিরু মোল্লা এবং কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ শাহ আলী দেওয়ান নিশান।

নোটিশে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার এড. মুজিবুর রহমান, পোলিং অফিসার এড. আমান উল্লাহ প্রধান শাহীন, এড. মোঃ জাকারিয়া ইসলাম কাঞ্চন, মাহবুবুর রহমান তুহিন এবং প্রিজাইডিং অফিসার এড. মোহাম্মদ আশরাফুল আরেফিন সুমন।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।

প্রার্থীতা বাতিল,আ. লীগপন্থী ১১ আইনজীবী,মুন্সীগঞ্জে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত