ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটনের পথে রওনা হয়েছেন।

ইসরায়েলের সরকারি আরবি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন নেতানিয়াহু।

সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

সফরের আগে রোববার নেতানিয়াহু জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির গ্রেপ্তারের আহ্বান সত্ত্বেও তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা বজায় রেখেছেন।

গত মঙ্গলবার জোহরান মামদানি নেতানিয়াহুকে 'যুদ্ধাপরাধী' আখ্যা দিয়ে দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

উল্লেখ্য, গাজায় সংঘাত চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ট্রাম্প,নেতানিয়াহু,বৈঠক,ওয়াশিংটন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত