
পারস্য উপসাগরে ইরানের খার্গ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: বার্তা সংস্থা তাসনিম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দ্বীপটি থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, দ্বীপটির উপকূলসংলগ্ন এলাকায় কয়েক ঘণ্টা আগে পারস্য উপসাগরের দিক থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তাসনিমের প্রতিবেদক জানান, খার্গ দ্বীপের কাছে নোঙর করে থাকা একটি ছোট ইরানি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র ছোড়ে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাহিনীর ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ট্যাংকারটিতে আঘাত করে। হামলার পর জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্যাংকারের নাবিকেরা জাহাজটি থেকে নিরাপদে সরে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হামলার সুনির্দিষ্ট পরিস্থিতি খতিয়ে দেখছে।
ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ট্যাংকারটির নাম, হামলার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির মাত্রা পরে জানানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ
আবা/এসআর/২৬