ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের জেরে ইসরায়েলের পাল্টা পদক্ষেপ

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের জেরে ইসরায়েলের পাল্টা পদক্ষেপ

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার জবাবে পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এ ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্য ইসরায়েলি বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পর কনস্যুলেটটি বন্ধ করে দেয়া হচ্ছে।

গিডিয়ন সার আরও বলেন, গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সমন্বয় মিশনে যুক্তরাজ্য আর অংশগ্রহণ নিতে পারবে না। পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাহিনীকে যুক্তরাজ্য পরিচালিত প্রশিক্ষণও বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি নির্বাচিত কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা ও অন্যান্য কিছু নাগরিককে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হবে।

তিনি আরও বলেন, ‘ব্রিটিশদের এই পদক্ষেপ নৈতিকভাবে বিকৃত এবং এটি একটি সার্বভৌম রাষ্ট্র ও তার নির্বাচনি প্রক্রিয়ার বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের করা অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার’ বলেও আখ্যায়িত করেন তিনি।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, যুক্তরাজ্য সরকার ইহুদিবিদ্বেষের উত্থানে ভূমিকা রাখছে।

আবা/এসআর/২৬

যুক্তরাজ্য,নিষেধাজ্ঞা,ইসরায়েল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত