ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আবারও পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

আবারও পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম

দ্বিতীয়বারের মতো পরিবর্তন হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম হবে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করতে আজকের বৈঠকে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। তবে গত ফেব্রুয়ারি মাসে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি করে অন্তর্বর্তী সরকার। তবে এই নামকরণের পর থেকেই ক্ষুব্ধ হন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনও করেন শিক্ষার্থীরা। আশ্বাসের ভিত্তিতে তাদের কর্মসূচি স্থগিত করা হয়।

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি,ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ,নাম পরিবর্তন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত