ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতেন পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা জানান, গত বছর বই ছাপানোর অর্ডার নভেম্বরে দেওয়া হয়েছিল। এবার শিক্ষার্থীরা জানুয়ারিতে নতুন বই পেতে পারে তাই সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে এবং বাকিগুলো যাচাই-বাছাই শেষে সেপ্টেম্বরের মধ্যেই দেওয়া হবে।

তিনি বলেন, নতুন বই আমাদের দেওয়ার কথা ১ জানুয়ারিতে। কতগুলো আমরা এরইমধ্যে অর্ডার দিয়েছি। তবে আমরা আরও ভালোভাবে যাচাই করার জন্য আজকে বলেছি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কেমন ছিল, কাগজের কোয়ালিটি কী ছিল এবং কারা একাধিক পাচ্ছে, মনোপলি হচ্ছে কি না—আমরা সে কারণে লিস্ট থেকে আরেকটু যাচাই-বাছাই করব। আজকে বই কেনার যে প্রস্তাব ছিল সেটি প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরও বলেন, অনিয়মের সংবাদ আমরা মাঝেমধ্যে পাই, ঠিকমতো করে না। আর একজন একটা অর্ডার নিয়ে বাকিগুলো নিয়ে নিয়েছে, সে ধরনের কিছু কিছু অভিযোগ আছে। সেই প্রতিষ্ঠানগুলো আইডেন্টিফাই (চিহ্নিত) করতে বলেছি।

অনিয়মের তালিকায় কতগুলো প্রতিষ্ঠান রয়েছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কোন প্রতিষ্ঠান থেকে বই ছাপানো হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চেষ্টা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে যাচাই-বাছাই করে নিয়ে আসুক।

জানুয়ারি,নতুন বই,শিক্ষার্থী,অর্থ উপদেষ্টা,ড. সালেহউদ্দিন আহমেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত