ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

প্রথম দিনের প্রচারে আচরণবিধি বজায় রেখেছে দলগুলো: ইসি

প্রথম দিনের প্রচারে আচরণবিধি বজায় রেখেছে দলগুলো: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনে ভোটের মাঠে অংশ নেওয়া রাজনৈতিক দল ও প্রার্থীরা এখন পর্যন্ত আচরণবিধি মেনে শালীনভাবে প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রথমদিনে প্রচারে আচরণ বিধি প্রতিপালন সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, “আলহামদুলিল্লাহ; প্রচারে সব রাজনৈতিক দলে এক ধরনের ভালো সংস্কৃতি, ভালো মনোভাব দেখছি; কেউ কারো প্রতি আক্রমণাত্মক বক্তব্য করবেন না; ঝামেলা করবেন না-এটা দলগতভাবে সিদ্ধান্ত হয়েছে। তারপরও টুকটাক কি হবে, অধৈয্যশীল হবে তা আশা করি না। আমরা সবাই মিলে সুন্দর নির্বাচন করতে পারবো।”

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে ইসি বলছে, আইন ও বিধি অনুযায়ী প্রচারণা অব্যাহত থাকলে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।

সব দল ও প্রার্থী আইন, বিধি মোতাবেক কাজ করবে বলেও তিনি জানান।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাহী হাকিম ৮ জানুয়ারি থেকে এ পযন্ত আচরণবিধি প্রতিপালন/অভিযোগ নিয়ে ৬৭ নির্বাচনী এলাকায় ৪ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে। ৭৭টি আচরণবিধি ভঙ্গের কারণে ৫৯টি মামলা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির ৪ জানুয়ারি থেকে ৮৭৩টি প্রতিবেদন পাঠিয়েছে ইসি সচিবালয়ে। এরমধ্যে পোস্টার অপসারণে ১২৫টি ব্যবস্থা এবং ১৯০টি বিষয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। নোটে উপস্থাপনের জন্য ৭৫টি, সামারি ট্রায়ালে জরিমানা ৪টিতে এবং বিবিধি ৪৭৯টি বিষয় রয়েছে।

প্রথমদিনের ভোটের প্রচারণায় আচরণ বিধি প্রতিপালন সম্পর্ক জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার পর থেকে ভোটের মাঠে আচরণবিধি লঙ্ঘন ও অভিযোগের বিষয়ে নির্বাহী হাকিম, বিচারিক হাকিমেদর কমিটি কাজ করছেন এবং ব্যবস্থা নিচ্ছে।

আবা/এসআর/২৫

প্রচার,শালীনতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত