ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিগত সময়ে বৈষম্যের শিকার চিকিৎসকদের পক্ষ থেকে বিএমইউকে ২৫টি হুইলচেয়ার প্রদান

বিগত সময়ে বৈষম্যের শিকার চিকিৎসকদের পক্ষ থেকে বিএমইউকে ২৫টি হুইলচেয়ার প্রদান

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ৪৫ জন চিকিৎসক রোগীদের সেবায় ব্যবহারের জন্য বিএমইউ কর্তৃপক্ষের কাছে ২৫টি অত্যন্ত মূল্যবান হুইলচেয়ার প্রদান করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিএমইউর বি ব্লকের নিচতলায় আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার বিএমইউ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, পদোন্নতি বঞ্চিত এসব চিকিৎসক বৈষম্যের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন এবং বর্তমান প্রশাসনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটে।

হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, যারা অনুকূল ও প্রতিকূল—উভয় পরিস্থিতিতে কাজ করেন তারাই প্রকৃত লিডার। বিগত সময়ে বিএমইউ এর যে সকল চিকিৎসকগণ পদোন্নতি বঞ্চিত ছিলেন তাঁরা আজকে একটি মহৎ উদাহরণ তৈরি করল। তারা চাইলে পিকনিক করতে পারতেন, আনন্দ উদযাপন করার জন্য অন্য কিছু করতে পারতেন, কিন্তু তা না করে আজকের এই অনুকূল সময়েও তারা তারা রোগীদের কথা স্মরণ রেখে হুইল চেয়ার দান করছেন। এটা সত্যিই মানবতার এক মহৎ দৃষ্টান্ত, অনুসরণীয় দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের মানুষের জন্য, রোগীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, গবেষণা করছে, চিকিৎসাসেবা প্রদান করছে, উচ্চতর শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করছে। বিএমইউর শিক্ষকগণ সম্মিলিতভাবে কাজ করলে এই প্রতিষ্ঠান এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম ও নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।

এসময় বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহযোগী অধ্যাপক (হেমাটোলজি বিভাগ) ডা. মো. আদনান হাসান মাসুদ, সহযোগী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন বিভাগ) ডা. মো. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক (রিউমাটোলজি বিভাগ ) ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মো. আরিফুল হক প্রমুখসহ রিটকারী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়,বিএমইউ,বঞ্চিত,বৈষম্যের শিকার,চিকিৎসক,হুইলচেয়ার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত