ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি চৌধুরী জানান, লক্ষ্মীপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণের জন্য বৃহত্তর নোয়াখালীর অংশে নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর মধ্যে ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন অন্তর্ভুক্ত।

তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রকল্প বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরের মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্তি পাবে।

মন্ত্রী আরও জানান, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি গ্রহণের ইচ্ছে রয়েছে এবং সেই দিকে নজর রাখা হচ্ছে। মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন মোকাবিলায় পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে ব্যাপকভাবে খাল খনন করা হবে এবং ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে। খুব শিগগিরই খাল খনন কার্যক্রম শুরু হবে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।

এ্যানি চৌধুরী ৩ দিনের সফরে বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান। সফরের প্রথম দিনে তিনি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন এবং তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

পানি সম্পদ মন্ত্রী,কোনো সুযোগ নেই,সড়কে চাঁদাবাজি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত