ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বর্তমান গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বৃদ্ধিতে প্রভাব ফেলছে। এই ধারা পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের মাধ্যমে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা বেকারত্ব বাড়ানোর জন্য নয়, বরং তা দক্ষ মানবসম্পদ তৈরির হাতিয়ার। কর্মমুখী শিক্ষার বিস্তার এখনও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল হিসেবে গড়ে তুলতে, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে।

ড. এহছানুল হক মিলন বলেন, নতুন প্রতিষ্ঠান বা বিষয় চালুর ক্ষেত্রে বাজারের বাস্তব চাহিদা ও উপযোগিতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা আমাদের চিন্তা ও অনুভূতির প্রধান বাহন। তবে বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিখার মাধ্যমে ভাষাগত দক্ষতা বাড়ানো অপরিহার্য। পাশাপাশি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাসমূহ সংরক্ষণ ও বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

শিক্ষামন্ত্রী,এহছানুল হক মিলন,দক্ষতাভিত্তিক,যুগোপযোগী,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত