ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না। শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো, আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে।

এহছানুল হক মিলন বলেন, দুর্নীতি থেকে মুক্ত থাকবে শিক্ষা মন্ত্রণালয়। দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি হবে না... আমি প্রতিমন্ত্রী (ববি হাজ্জাজ) এবং শিক্ষামন্ত্রী কোনো দুর্নীতি করবে না। শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে বলেও জানান তিনি।

দাবি-দাওয়া,শিক্ষক,শিক্ষামন্ত্রী,এহছানুল হক মিলন,দুর্নীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত