অনলাইন সংস্করণ
১৭:৫৪, ০৮ মার্চ, ২০২৬
নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অদম্য মনোবলই নারীদের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, নারী দিবসে আমাদের সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করতে হবে।
তিনি বলেন, নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়। বাংলাদেশও সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে।
ডা. জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। নারীদের সাহস প্রজ্ঞা ও নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দিতে হবে সব জায়গায়।