ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বেপরোয়া যান চলাচলে শহরজুড়ে যানজট

সিরাজগঞ্জে বেপরোয়া যান চলাচলে শহরজুড়ে যানজট

সিরাজগঞ্জে বেপরোয়া যানবাহন চলাচলে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে ঈদের কেনাকাটায় জনসাধারণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র রমজান শুরুর পর থেকেই শহরাঞ্চলে যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিদিন। সোমবার সকাল থেকে বাজার স্টেশন চত্বর থেকে শুরু করে শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ অস্বাভাবিক যানজটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রায় দিনভর কাজিপুর মোড়, কাঠেরপুল, বড় বাজার এলাকা, রেলগেইটসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে এ যানজট লেগেই থাকে।

স্থানীয়রা বলছেন, পুলিশ ও পৌর ট্রাফিকের দুর্বলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবশ্য স্থানীয় পুলিশ প্রশাসন বলছেন, বেপরোয়া যানবাহন চলাচলের কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকে সিগন্যালও মানতে চাচ্ছেন না।

এ বিষয়ে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোফাখখারুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও পৌর পুলিশ রাতদিন কাজ করছে এবং খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,যান চলাচল,যানজট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত