অনলাইন সংস্করণ
২০:১৮, ১৬ মার্চ, ২০২৬
যারা নিজেদের শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল।
সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ায় পদ্মকোল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেন, আমাদের নিজেদের শেকড় কখনোই ভুলে গেলে চলবে না। যারা শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতেই ওই ৫ আগস্ট বারবার ফিরে আসে।
তিনি আরও বলেন, উন্নয়নের জন্য সরকারের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চেয়েছি বলেই সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প হাতে নেওয়া সম্ভব হয়েছে। একইভাবে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষি ঋণ মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার এবং পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।