ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দৌলতপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

দৌলতপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার, এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

সোমবার (১৬ মার্চ) সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকহাপানিয়া গ্রামে আয়োজিত খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন উদ্যোগ হাতে নিয়েছেন। এই কর্মসূচি কার্যকর হলে খাদ্য উৎপাদন বাড়বে, মৎস্য চাষে প্রসার ঘটবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে।”

তিনি স্মরণ করিয়ে , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে কাশাদহ খালের খনন উদ্বোধন করেছিলেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই সেই স্মৃতিবিজড়িত খালের পুনঃখননও উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর বিমানমন্ত্রী পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাট পরিদর্শন করেন। তিনি যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনকে নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, “যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া নেওয়া চলবে না, রাস্তায় চাঁদাবাজি যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে।”

পরিদর্শন শেষে বিমানমন্ত্রী ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলের সকল ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৌলতপুর,খাল খনন কর্মসূচি,বিমানমন্ত্রী,আফরোজা খানম রিতা,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত