ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

জ্বালানি মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: দাবি জ্বালানিমন্ত্রীর

জ্বালানি মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: দাবি জ্বালানিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই, বরং সম্ভাব্য চাহিদার চেয়েও সরকারের বেশি প্রস্তুতি ও মজুত রয়েছে। জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই বর্তমান সমস্যা সৃষ্টি করছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সংসদে এসব কথা বলেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনে ২০২৫ সালের মার্চ মাসে প্রতিদিন গড়ে ৫ হাজার ৪০০ লিটার অকটেন বিক্রি হতো। অথচ, ২০২৬ সালের মার্চ মাসে প্রতিদিন গড় বিক্রির পরিমাণ প্রায় ১০ হাজার ৬২০ লিটার। অর্থাৎ, ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ’ ঢাকার অন্য পেট্রোল পাম্পগুলোতে একই অবস্থা বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যেখানে একটি মটরসাইকেল সাধারণত গড়ে ৫ লিটার অকটেন সংগ্রহ করে, সেখানে একই মটরসাইকেল বর্তমানে দিনে তিন-চারবার এসে ১৫-২০ লিটার অকটেন সংগ্রহ করে।

জ্বালানিমন্ত্রী বলেন, আমাদের সরবরাহ ও প্রস্তুতি পর্যাপ্ত থাকা সত্ত্বেও মানুষ যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্রয় করে, বা ড্রাম ও জারের মধ্যে অবৈধ মজুদ করে তাহলে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হতে বাধ্য। দাহ্য পদার্থ হিসেবে গুরুতর আশঙ্কাও সৃষ্টি করে। আজকের এই পরিস্থিতিতে আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরি করা।

আবা/এসআর/২৬

জ্বালানি,মজুদ,সমস্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত